সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জলঢাকায় আমানত-খিদমাহ ফাউন্ডেশনের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প

জলঢাকায় আমানত-খিদমাহ ফাউন্ডেশনের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প

জলঢাকায় আমানত-খিদমাহ ফাউন্ডেশনের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প

নীলফামারীর জলঢাকা উপজেলার তিনবট বাজারে সম্পূর্ণ অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমানত-খিদমাহ ফাউন্ডেশন’-এর উদ্যোগে একটি বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 'মানবতার সেবায় নিয়োজিত' এই সংগঠনের ব্যানের আয়োজিত ক্যাম্পে এলাকার ৩০০-এর অধিক অসহায়, দরিদ্র ও সাধারণ মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।

​দিনব্যাপী এই ক্যাম্পে আগত সেবাগ্রহীতাদের বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস (সুগার) লেভেল পরীক্ষা, ব্লাড প্রেসার (বিপি) চেক এবং ওজন পরিমাপের সুবিধা দেওয়া হয়। ক্যাম্পের সার্বিক পরীক্ষা-নিরীক্ষা ও সেবা কার্যক্রম পরিচালনা করেন অভিজ্ঞ ল্যাব টেকনিশিয়ান, মেডিকেল শিক্ষার্থী এবং অধ্যয়নরত নার্সবৃন্দ।

​আয়োজকরা জানান, অসহায়-সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং যুবসমাজকে মানবসেবায় উদ্বুদ্ধ করাই এই ফাউন্ডেশনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও নিয়মিত স্বাস্থ্যসেবা ক্যাম্প, রক্তদাতা নেটওয়ার্ক গঠন, শিক্ষা ও খাদ্য সহায়তা এবং শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

​ক্যাম্পটি সফলভাবে সম্পন্ন করায় ফাউন্ডেশনের পক্ষ থেকে সকল স্বেচ্ছাসেবক, ল্যাব টেকনিশিয়ান, মেডিকেল ও নার্সিং শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী, দাতা সদস্য এবং স্থানীয় সর্বস্তরের জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

এ আর বাদশা
নীলফামারী জেলা প্রতিনিধি