বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জনগণের আস্থা ও নিরাপত্তা নিশ্চিত করতে মাগুরায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

জনগণের আস্থা ও নিরাপত্তা নিশ্চিত করতে মাগুরায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

জনগণের আস্থা ও নিরাপত্তা নিশ্চিত করতে মাগুরায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়া, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাগুরা সদর উপজেলার কুচিয়ামুড়া ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ জুন) বিকেলে মাগুরা জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এ সভায় স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় করা হয়। সভায় সামাজিক সম্প্রীতি বজায় রাখা, দলাদলি ও মারামারি নিরসন, বিরোধ শান্তিপূর্ণভাবে মীমাংসা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় জনসাধারণের সক্রিয় অংশগ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা। তিনি তাঁর বক্তব্যে বলেন, “জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে বিট পুলিশিং কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।”
তিনি মাদক, সাইবার অপরাধ, বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে সকলকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে দ্রুত পুলিশকে অবহিত করার জন্যও তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান।
 

সভায় আরও উপস্থিত ছিলেন মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
পুলিশ সুপার মোল্লা আজাদ বলেন  জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমকে আরও শক্তিশালী করতে ভবিষ্যতেও এ ধরনের বিট পুলিশিং সভা নিয়মিতভাবে আয়োজন করা হবে। 

মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা প্রতিনিধি: