রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আফগান সীমান্তে বোমা বিস্ফোরণে তিন পাক পুলিশ নিহত

আফগান সীমান্তে বোমা বিস্ফোরণে তিন পাক পুলিশ নিহত

আফগান সীমান্তে বোমা বিস্ফোরণে তিন পাক পুলিশ নিহত


আফগান সীমান্তের কাছে রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণে তিন পাকিস্তানি পুলিশ সদস্য নিহত হয়েছেন। বিস্ফোরণে আরও দুই কর্মকর্তা আহত হয়েছেন। পাক কর্মকর্তাদের বরাতে এ খবর জানিয়েছে ডেইলি সাবাহ।পুলিশ কর্মকর্তা সাজ্জাদ খান জানিয়েছেন, আজ বুধবার (৩ ডিসেম্বর) পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়ার দেরা ইসমাইল খান জেলায় এই বিস্ফোরণ ঘটে। গত তিনদিনে এ ধরনের তৃতীয় ঘটনা এটি। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
 
একদিন আগেই অর্থাৎ গত মঙ্গলবার (২ ডিসেম্বর) পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর বান্নুতে একজন সরকারি প্রশাসককে বহনকারী একটি গাড়িতে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে তাকে, তার দুই রক্ষী এবং একজন পথচারীকে হত্যা করে।
 
তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী আজকের এই হামলার দায় স্বীকার করেনি। তবে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এক বিবৃতিতে এই হামলার জন্য পাকিস্তানি তালেবানকে (টিটিপি) দায়ী করেছেন।