শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাইকৃত মালামাল উদ্ধার,ছিনতাইকারী চক্রের ০১ সদস্য গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাইকৃত মালামাল উদ্ধার,ছিনতাইকারী চক্রের ০১ সদস্য গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায়  ছিনতাইকৃত মালামাল উদ্ধার,ছিনতাইকারী চক্রের ০১ সদস্য গ্রেফতার

গত ২৬/০৪/২০২৬ খ্রি. রাত অনুমান ০১.৩৬ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানাধীন দাতিয়ারা ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরীর পাশে বাদীর ০১টি স্মার্ট মোবাইল ফোন, ০১টি স্মার্ট ওয়াচ, ০১টি ওয়ালেট যাহার মধ্যে জাতীয় পরিচয়পত্রসহ ৮/৯টি বিভিন্ন প্রকারের ক্রেডিট কার্ড এবং নগদ আনুমানিক ৭০০ টাকা এবং ০১টি ব্যাকপ্যাকসহ ০৩ জন ছিনতাইকারী বাদীকে পথরোধ করে অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই করে নিয়ে যায়।


‎গত ২৪/০৫/২০২৬ তারিখ বাদীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি মামলা রুজু হয়। মামলা রুজুর পর হতে থানা পুলিশের একটি টিম আসামি গ্রেফতার ও ছিনতাইকৃত মালামাল উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করে। পুলিশ অভিযানকালে ০১/০৬/২০২৬ খ্রি. তারিখ রাত ০২.৩০ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন দাতিয়ারা এলাকার ভাড়া বাসা হতে সন্দিগ্ধ আসামি মোঃ সুমন মিয়াকে আটক করে।পরবর্তীতে গ্রেফতারকৃত সুমন মিয়াকে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে উক্ত ঘটনার সাথে জড়িত মর্মে স্বীকার করে।গ্রেফতারকৃত সুমনের বাসা হতে ছিনতাই হওয়া ০১টি স্মার্ট মোবাইল ফোন, ০১টি স্মার্ট ওয়াচ, ০১টি ওয়ালেট যার মধ্যে জাতীয় পরিচয়পত্রসহ ৯টি বিভিন্ন প্রকারের ক্রেডিট কার্ড এবং ০১টি ব্যাকপ্যাক উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। 


‎গ্রেফতারকৃত সুমন মিয়া ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িত মর্মে স্বীকার করে বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দি প্রদান করেছে। ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িত অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। 
‎গ্রেফতারকৃত আসামির নাম ও ঠিকানা:
‎১। মোঃ সুমন মিয়া
‎পিতা- জহিরুল ইসলাম
‎সা- কালিকচ্ছ
‎থানা- সরাইল
‎বর্তমান সাং- দাতিয়ারা
‎থানা- ব্রাহ্মণবাড়িয়া সদর
‎জেলা - ব্রাহ্মণবাড়িয়া
‎গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ব্রাহ্মণবাড়ীয়া সদর উপজেলা প্রতিনিধি মনির হোসাইন