রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ষণচেষ্টায় ইংল্যান্ড জাতীয় দলের সাবেক খেলোয়াড় গ্রেফতার

ধর্ষণচেষ্টায় ইংল্যান্ড জাতীয় দলের সাবেক খেলোয়াড় গ্রেফতার

ধর্ষণচেষ্টায় ইংল্যান্ড জাতীয় দলের সাবেক খেলোয়াড় গ্রেফতার

ইংল্যান্ড জাতীয় দলের সাবেক ও ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এক ফুটবলারকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের খবরে বলা হয়েছে, ২০১০ এর দশকে ইংল্যান্ডের হয়ে খেলা এই ফুটবলারকে স্ট্যানস্টেড বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। তবে আইনি কারণে তার নাম প্রকাশ করা হয়নি।

এসেক্স পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, 'এক ব্যক্তি ধর্ষণচেষ্টার সন্দেহে গ্রেফতার হয়েছেন এবং জিজ্ঞাসাবাদ চলমান থাকায় তাকে ২০২৬ সালের ফেব্রুয়ারির শেষ পর্যন্ত জামিন দেওয়া হয়েছে।'

গত রোববার (৩০ নভেম্বর) ঐ খেলোয়াড়কে বিমানে ওঠার আগেই বর্ডার ফোর্স কর্মকর্তারা পাসপোর্ট নিয়ন্ত্রণ চেকপয়েন্টে আটকান বলে জানা গেছে।