শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

ডিএমপির ১৪ ডিসির রদবদল

ডিএমপির ১৪ ডিসির রদবদল

ডিএমপির ১৪ ডিসির রদবদল

ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদের ১৪ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। এদের মধ্যে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনারের দায়িত্ব পালন করা অতিরিক্ত ডিআইজি মো. মুহিদুল ইসলামকে ডিএমপি সদর দফতরের ক্রাইম প্রিভেনশন বিভাগের ভারপ্রাপ্ত যুগ্ম কমিশনার করা হয়েছে।বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ শাহজাদ আলীর আলাদা অফিস আদেশে বদলি করা হয়।

বদলির আদেশ পাওয়া অন্য কর্মকর্তারা হলেন- ডিএমপির সিটি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের ডিসি আ ফ ম আনোয়ার হোসেন খানকে ডিএমপির পিএমও পশ্চিম বিভাগে, মিরপুর বিভাগের ডিসি মাকছুদের রহমানকে ডিএমপির প্রটেকশন বিভাগে, মতিঝিল বিভাগের ডিসি শাহরিয়ার আলীকে ডিসি উত্তরা বিভাগে, সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের মোহাম্মদ সালাউদ্দিন শিকদারকে ডিবি মতিঝিল বিভাগে, ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগের ডিসি হাসান মোহাম্মদ নাসের রিকাবদারকে একই ইউনিটের দক্ষিণ বিভাগে চলতি দায়িত্বে রাখা হয়েছে।
 
ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগের ডিসি মহিউদ্দিন মাহমুদ সোহেলকে মিরপুর বিভাগে, ডিএমপির প্রটেকশন বিভাগের ডিসি মইনুল হককে মিরপুর বিভাগে, ডিএমপির ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের ডিসি রওনক আলমকে গুলশান বিভাগের ডিসি করা হয়েছে।