রবিবার, জুলাই ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মৌলভীবাজারে বজ্রপাতে ১৪ গরুর মৃত্যু

মৌলভীবাজারে বজ্রপাতে ১৪ গরুর মৃত্যু

মৌলভীবাজারে বজ্রপাতে ১৪ গরুর মৃত্যু

মৌলভীবাজার||মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বজ্রপাতে ১৪টি গরুর মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কুচাই চা-বাগান এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে মারা যাওয়া গরুর মালিকেরা হলেন- কুচাই চা-বাগান এলাকার রবি মুন্ডা, কালাচান মুন্ডা, বুধুলাল মুন্ডা, রাজেন মুন্ডা, মক্র মুন্ডা, চিনিলাল 

মুন্ডা ও বিরসা মুন্ডা। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ওই মাঠে গরুগুলো ঘাস খাচ্ছিল। এ সময় বজ্রপাতে মাঠে চরানো অবস্থায় ১৪টি গরু মারা যায়। এ সময় গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে একসঙ্গে ১৪টি গরু মারা গেছে। ক্ষতিগ্রস্ত মালিকেরা সবাই দরিদ্র।

ইকবাল হোসেন রিংকু (জেলা প্রতিনিধি)