বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও খাদ্য বিতরণ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও খাদ্য বিতরণ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও খাদ্য বিতরণ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা পৌর ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আলোচনা সভা ও অসহায়-দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ডের বাইপাস সড়ক সংলগ্ন এলাকায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, ৭নং ওয়ার্ড পৌর শাখা, সাতক্ষীরার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক আনারুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মনজুরুল মোরশেদ মিলন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এস এম মহসিন আলম,রাজিবুল ইসলাম রাজীব, যুগ্ম-আবায়ক মোখলেছুর রহমান,আব্দুল কাদের বাচ্চু, মফিজুল ইসলাম, তানভীর মজিদ, সাংগঠনিক নেতা সাব্বির হোসেন, ৭নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সেক্রেটারি কামরুজ্জামান পলাশ, সাংগঠনিক নেতা সাদ্দাম হোসেন, মোঃ আবু সাঈদসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
 

আলোচনা সভায় বক্তারা বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নয়নমুখী রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর দেশপ্রেম, দূরদর্শী নেতৃত্ব ও আদর্শ আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে। বক্তারা আরও বলেন, নতুন প্রজন্মের কাছে তাঁর আদর্শ ও কর্মময় জীবন তুলে ধরতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠান শেষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় আয়োজকরা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। 

আবু জাফর, সাতক্ষীরা প্রতিনিধি: