সোমবার, আগস্ট ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আমতলীতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু বিষয়ক কর্মাশালা অনুষ্ঠিত

আমতলীতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু বিষয়ক কর্মাশালা অনুষ্ঠিত

আমতলীতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু বিষয়ক কর্মাশালা অনুষ্ঠিত

বসুন্ধরা শুভসংঘ আমতলী উপজেলা শাখার উদ্যোগে গাজিপুর বন্দর ক্বিরাতুল কুরআন হাফিজিয়া ও কওমি মাদ্রাসা মিলনায়তনে শুক্রবার বেলা ১১ টায়  শিক্ষার্থীদের ডেঙ্গু বিষয়ে সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।  

বসুন্ধরা শুভসংঘ আমতলী উপজেলা শাখার উপদেষ্টা আল আমিন বাবুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আঠারোগাছিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক  মো. আব্দুল বাতেন দেওয়ান, বসুন্ধরা শুভসংঘ গলাচিপা উপজেলা শাখার আহবায়ক মো মিজানুর রহমান, বসুন্ধরা শুভসংঘের সদস্য মো. নাসির গাজি ও নাজমুল হাসান প্রমুখ।সভায় হাফিয়া মাদ্রাসার আবাসিক শিক্ষার্থীদের নিয়ে ডেঙ্গু বিষয়ে সচেতনতামূলক ধারণা প্রদান করা হয়। বক্তারা বলেব,ডেঙ্গুর কোন টিকা নেই। তাই এ বিষয়ে সচেতনতাই প্রধান রক্ষাকবচ হিসেবে রক্ষা করবে। 

বসুন্ধরা শুভসংঘ আমতলী উপজেলা শাখার উপদেষ্টা আল আমিন বলেন, ডেঙ্গু জ্বর হলে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।  এছাড়া ডেঙ্গু প্রতিরোধে কিছু করণীয় রয়েছে।  যেমন বাড়ির আঙিনা, ছাদ এবং আশেপাশে জমে থাকা পানি (যেমন টায়ার, ভাঙা পাত্র, ফুলদানি) নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। মশার কামড় থেকে বাঁচতে মশারি ব্যবহার করতে হবে।  

মশার স্প্রে বা কয়েল ব্যবহার করুন এবং লম্বা হাতার পোশাক ব্যবহার করতে হবে। একই সাথে কোথাও পানি জমতে দেওয়া যাবে না। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে ডেঙ্গুর লক্ষণগুলো ভিন্ন হতে পারে, তাই অবিরাম বমি বা পেটে ব্যথা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।