বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পিরোজপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত

পিরোজপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত

পিরোজপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত

পিরোজপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়কের ডুমুরিতলা নামক  স্থানে বাস ও অটোরিক্সার  মুখোমুখি সংঘর্ষে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মারিয়া আক্তার (১৮) বানেশ্বরপুর এলাকার আবুল কালাম এর মেয়ে। মারিয়া আফতাব উদ্দিন কলেজের ইন্টার প্রথম বর্ষের শিক্ষার্থী।

আহত অটো ড্রাইভার রাসেল(৩৫), হাওয়া বেগম (৪৫) বানেশ্বরপুর এলাকার বাসিন্দা।  

প্রত্যক্ষদর্শীরা জানান  পিরোজপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়কে বরিশাল থেকে আসা একটি লোকাল বাস ডুমুরিতলা স্থানে আসলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয় এবং দুজন আহত হয়।নিহত শিক্ষার্থীর মা হাওয়া বেগম ও অটো ড্রাইভার রাসেলকে আহত অবস্থায় উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অতনু হালদার বলেন, সড়ক দুর্ঘটনায় তিনজনকে জেলা হাসপাতালে আনা হলে কলেজ শিক্ষার্থী আগেই মৃত্যুবরণ করে। হাওয়া বেগম নামে মহিলা রোগীকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শরিফুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পিরোজপুর প্রতিনিধি :