বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ৮ থানার ওসি বদলি

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ৮ থানার ওসি বদলি

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ৮ থানার ওসি বদলি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ৮টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
 

বদলিকৃত পুলিশ কর্মকর্তাদের মধ্যে জিএমপি সদর থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী হাসানকে টঙ্গী পূর্ব থানায়, টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. হারুন-অর-রশিদকে বাসন থানায়, কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামানকে গাছা থানায়, পূবাইল থানার অফিসার ইনচার্জ মো. খালিদ হাসানকে কাশিমপুর থানায়, বাসন থানার অফিসার ইনচার্জ মো. শাহীন খানকে টঙ্গী পশ্চিম থানায়, গাছা থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলামকে সদর থানায়, ডিবি (উত্তর) বিভাগ মোহাম্মদ জালাল উদ্দীন মাহমুদকে কোনাবাড়ী থানায়, টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমানকে পূবাইল থানায়, টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. ওহিদুজ্জামানকে ডিবি উত্তর এবং কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. সালাহউদ্দিনকে ডিবি দক্ষিণে বদলি করা হয়েছে।

বদলিকৃত কর্মকর্তাদের বিদ্যমান দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে দ্রুততম সময়ে নতুন পদে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।