শুক্রবার, জুন ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যশোরে মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মীদলের দ্বি-মাসিক সভা

যশোরে মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মীদলের দ্বি-মাসিক সভা

যশোরে মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মীদলের দ্বি-মাসিক সভা

সুইজারল্যান্ড সরকারের সহায়তায় উইনরক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে এবং উন্নয়ন সংস্থা রূপান্তর এর আয়োজনে ০৪ জুন বৃহস্পতিবার সকালে যশোর উপশহর FPAB ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সক্রিয়কর্মী দলের সভাপতি খন্দকার এখলাস হোসেন এবং স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে সভা উদ্বোধন করেন উইনরক ইন্ট্যারন্যাশানাল এর রিজওয়ানাল কো-অর্ডিনেটর  সুপ্তী দিব্রা। উপস্থিত ছিলেন রূপান্তরের প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম, প্রোগ্রাম অফিসার উজ্জল পাল, কমিউনিটি ফ্যাসিলিটেটর দীপঙ্কর মন্ডল, ঝিনাইদহ সক্রিয় কর্মী দলের সদস্য ফারদীন অরন্য। দ্বি মাসিক সভায় মানব পাচারের বর্তমান ধরন ও কৌশল, মানব পাচার প্রতিরোধ কমিটির 

দায়িত্ববলী   ও প্রতিরোধে কৌশল নির্ধারন  সহ মানব পাচারের শিকার ভিকটিমদের সুরক্ষাসহ মানব পাচার প্রতিরোধে কর্ম কৌশল নির্ধারণ  করা হয়। বিগত সভার পরিকল্পনা পর্যালোচনা,  বিগত ২ মাসের  অর্জন, চ্যালেঞ্জ, শিখন আলোচনা করা হয়। আগামী ২ মাসের একটি কর্মপরিকল্পনা তৈরী করা হয়।  যশোর জেলা সক্রিয় কর্মী দলকে একটি স্থায়ী সংগঠনে রূপ দেওয়ার জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। সমগ্র সভাটি পরিচালনা করেন যশোর জেলা সক্রিয়কর্মী দলের সাধারণ সম্পাদক মেঘলা ইসলাম মেঘ।

কল্যান রায় জয়ন্ত |