শনিবার, জুন ৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গুড নেইবার্স বাংলাদেশের উদ্যোগ মাসিক স্বাস্থ্যবিধি নিয়ে সচেতনতা

গুড নেইবার্স বাংলাদেশের উদ্যোগ মাসিক স্বাস্থ্যবিধি নিয়ে সচেতনতা

গুড নেইবার্স বাংলাদেশের উদ্যোগ মাসিক স্বাস্থ্যবিধি নিয়ে সচেতনতা

মোঃ সোহাগ আহমেদ,কলাপাড়া (কুয়াকাটা) উপজেলা প্রতিনিধি

‎পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে গুড নেইবার্স বাংলাদেশ সিডিপি কলাপাড়ার উদ্যোগে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালিত হয়েছে।

‎বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে মহিপুরে গুড নেইবার্স বাংলাদেশ কার্যালয়ের সামনে এ উপলক্ষে এক সচেতনতামূলক আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং মাসিককালীন স্বাস্থ্যবিধি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, মাসিক একটি স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া। এ বিষয়ে সামাজিক কুসংস্কার ও সংকোচ দূর করে স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তুলতে হবে। একই সঙ্গে কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় পরিবার ও সমাজকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তারা।

‎গুড নেইবার্স বাংলাদেশ সিডিপি কলাপাড়ার প্রোগ্রাম অফিসার রাজিব বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের চিকিৎসক ডা. মো. আব্দুল বাতেন।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ইব্রাহীম খান, কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবদুল্লাহ মানিক এবং গুড নেইবার্স বাংলাদেশের চিকিৎসক ডা. শান্তা ইসলাম।

‎আলোচনা সভায় জানানো হয়, গুড নেইবার্স বাংলাদেশ মহিপুর কার্যালয়ে নিয়মিত একজন নারী চিকিৎসক বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করে থাকেন। এছাড়া উপকারভোগীরা ৫০ শতাংশ মূল্যছাড়ে প্রয়োজনীয় ওষুধ সংগ্রহের সুযোগ পাচ্ছেন।

‎পরে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা কিশোরী ও নারীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি স্বাস্থ্যসংক্রান্ত যেকোনো সমস্যায় গুড নেইবার্স বাংলাদেশের চিকিৎসকদের পরামর্শ গ্রহণের আহ্বান জানান