শনিবার, জুন ৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুয়াকাটায় হারানো শিশু উদ্ধার প্রশংসায় ট্যুরিস্ট পুলিশ

কুয়াকাটায় হারানো শিশু উদ্ধার প্রশংসায় ট্যুরিস্ট পুলিশ

কুয়াকাটায় হারানো শিশু উদ্ধার প্রশংসায় ট্যুরিস্ট পুলিশ

মোঃ সোহাগ আহমেদ, কলাপাড়া (কুয়াকাটা) উপজেলা প্রতিনিধি

কুয়াকাটা সমুদ্রসৈকতে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে হারিয়ে যাওয়া এক শিশুকে দ্রুত উদ্ধার করে তার স্বজনদের কাছে হস্তান্তর করেছে ট্যুরিস্ট পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) রাতের এ ঘটনায় ট্যুরিস্ট পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপ পর্যটকদের মধ্যে স্বস্তি ও প্রশংসা কুড়িয়েছে।

জানা যায়, রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে কুয়াকাটা সমুদ্রসৈকতের জিরো পয়েন্ট এলাকায় পরিবারের সঙ্গে ঘুরতে এসে হারিয়ে যায় পটুয়াখালী জেলার তেলিখালী গ্রামের জাকির মাতুব্বরের ছেলে মুহাম্মদ জুনায়েদ (৭)। শিশুটিকে খুঁজে না পেয়ে উদ্বিগ্ন স্বজনরা বিষয়টি জিরো পয়েন্টে দায়িত্ব পালনরত ট্যুরিস্ট পুলিশ সদস্যদের অবহিত করেন।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ট্যুরিস্ট পুলিশ সদস্যরা দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করেন। মাইকিংয়ের পাশাপাশি সৈকতের বিভিন্ন পয়েন্টে ব্যাপক খোঁজাখুঁজির মাধ্যমে শিশুটিকে শনাক্ত ও উদ্ধার করা হয়। পরে যথাযথ যাচাই-বাছাই এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শিশু জুনায়েদকে তার আপন মামার জিম্মায় সুস্থ অবস্থায় হস্তান্তর করা হয়।

স্থানীয় পর্যটক ও উপস্থিত দর্শনার্থীরা ট্যুরিস্ট পুলিশের এই মানবিক ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন। তারা বলেন, জনসমাগমপূর্ণ পর্যটন এলাকায় এমন দ্রুত পদক্ষেপ হারিয়ে যাওয়া শিশু ও পরিবারের জন্য বড় ধরনের স্বস্তি এনে দেয়।

ট্যুরিস্ট পুলিশ সূত্রে জানানো হয়েছে, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সবসময় সতর্ক অবস্থানে রয়েছে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে অভিভাবকদের আরও সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে, যাতে ভিড়ের মধ্যে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো সম্ভব হয়।

কুয়াকাটা সমুদ্রসৈকতে ট্যুরিস্ট পুলিশের এই সফল উদ্ধার অভিযান আবারও প্রমাণ করেছে যে, পর্যটকদের নিরাপত্তা ও সেবায় তারা সর্বদা আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছে।