মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মাগুরায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মাগুরায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধ এবং পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাগুরায় জনসচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (৬ জুন) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জনের কার্যালয়ে গিয়ে শেষ হয়।


র‍্যালি শেষে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাগুরার সিভিল সার্জন ডা. মো. শামীম কবির।


সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল কাদের, পৌর প্রশাসক মো. ইমতিয়াজ আহমেদ, মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মহসিনউদ্দিন ফকির, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, বিশিষ্ট চিকিৎসক ডা. মেহেদী হাসান ও ডা. আফজাল হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।


সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. দেবপ্রিয়া এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান।


আলোচনা সভায় বক্তারা বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই। তারা বাড়ির আঙিনা, ছাদ, ড্রেন, ফুলের টব, পরিত্যক্ত পাত্র ও অন্যান্য স্থানে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করার ওপর গুরুত্বারোপ করেন, যাতে মশার প্রজননস্থল সৃষ্টি না হয়।


র‍্যালিতে জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। এ সময় ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়।


আয়োজকরা জানান, ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তাই নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংসে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি