বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্রীমঙ্গলে বাস-পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক লোকমান নিহত

শ্রীমঙ্গলে বাস-পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক লোকমান নিহত

শ্রীমঙ্গলে বাস-পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক লোকমান নিহত

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও চৌমুহনা এলাকায় বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন।


শনিবার (৬ জুন) ভোর প্রায় ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সাতগাঁও চৌমুহনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ-সরিষাবাড়ি রুট থেকে আগত একটি দূরপাল্লার যাত্রীবাহী বাসের সঙ্গে একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে পিকআপভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এদিকে দুর্ঘটনার পর স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পিকআপভ্যানের চালককে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।


শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নিশাত নওয়াব মুমু জানান, ভোর সাড়ে ৫টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা সড়ক দুর্ঘটনায় আহত এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয়। এদিকে নিহত ব্যক্তির নাম লোকমান মিয়া (২৬)। তিনি পিকআপভ্যানের চালক ছিলেন। তার বাড়ি শ্রীমঙ্গল উপজেলার লালবাগ এলাকায় বলে জানা গেছে। এদিকে, শুক্রবার সকালে হবিগঞ্জ রোড সাদিমহলের সামনে একটি পিকআপভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রিফাত নামের এক যুবকসহ দুইজন গুরুতর আহত হন। ওই ঘটনায় একটি গরুও আহত হয়েছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।


এ সময় দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ইকবাল হোসেন রিংকু, জেলা প্রতিনিধি