বুধবার, জুলাই ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩৫

মাগুরায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩৫

মাগুরায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩৫

 মাগুরা সদর উপজেলার কুল্লিয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ৩৫ জন।

 

শুক্রবার (৫ ডিসেম্বর) ভোর ৬টার দিকে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে উভয় গ্রুপের সদস্যরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

 

স্থানীয়রা জানান, উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের কুল্লিয়া পূর্ব পাড়ায় সোহেল রানা ও আজাহার আলীর মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে শুক্রবার ভোরে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা।
মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের চিকিৎসক মো. মামুন উর রশীদ বলেন, ‌‘আহত প্রায় ৩৫ জন হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। অবস্থা গুরুতর না হলেও সবাই হাসপাতালে ভর্তি রয়েছেন।’
এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আয়ুব আলী বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।