বুধবার, জুলাই ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় থিয়েটার ইউনিটের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় থিয়েটার ইউনিটের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় থিয়েটার ইউনিটের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা অনুযায়ী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মাগুরায় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে ঐতিহ্যবাহী নাট্য সংগঠন থিয়েটার ইউনিট, মাগুরা।
বুধবার সকাল ১১টায় মাগুরা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের সামনে গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
 

থিয়েটার ইউনিটের আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ও মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক।
এ সময় উপস্থিত ছিলেন থিয়েটার ইউনিটের সাধারণ সম্পাদক আল এমরান, নাট্যকর্মী জিসান, রানা, সবুজ ও নাঈমুর 

রহমানসহ শিক্ষক, সাংবাদিক এবং সংগঠনের অন্যান্য সদস্যরা।
আয়োজকরা জানান, চলতি সপ্তাহে মাগুরা জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও পরিত্যক্ত স্থানে প্রায় ২০০টি বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।