বুধবার, জুলাই ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই শহীদদের স্মরণে জিয়া হকের ‘ভুলবো না’

জুলাই শহীদদের স্মরণে জিয়া হকের ‘ভুলবো না’

জুলাই শহীদদের স্মরণে জিয়া হকের ‘ভুলবো না’

জুলাই শহীদদের স্মরণে নতুন গান প্রকাশ করেছেন জনপ্রিয় কবি ও গীতিকার জিয়া হক। তার লেখা ‘ভুলবো না’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন শিশুশিল্পী মাফরুহা বিনতে শাকুর। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মাফরুহার ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়। গানটির সুর করেছেন নিয়ামুল হোসাইন।

গানটি নিয়ে জিয়া হক বলেন, ‘ভুলবো না’ গানটি শুনলে শ্রোতারা জুলাইয়ের ভয়াবহ ও বেদনাবিধুর দিনগুলোর স্মৃতিতে ফিরে যাবেন। গানটির প্রতিটি কথায় উঠে এসেছে নিষ্পাপ শিশু, শিক্ষার্থী এবং শহীদদের আত্মত্যাগের গল্প। বাবা-মায়ের সন্তান হারানোর আর্তনাদ, রক্তাক্ত সেই সময় এবং শহীদ আবরার, আবু সাঈদ, সামির, সিয়াম, সৈকত ও হাদিদের সাহসী আত্মত্যাগের প্রতিচ্ছবি এই গানে তুলে ধরার চেষ্টা করেছি।’

গানটিতে কণ্ঠ দেওয়া প্রসঙ্গে মাফরুহা বিনতে শাকুর বলেন, ‘জিয়া হকের লেখা গানে কণ্ঠ দিতে পেরে আমি সত্যিই আনন্দিত। এটি আমার সংগীতজীবনের একটি গুরুত্বপূর্ণ কাজ। গানটির প্রতিটি চরণ হৃদয় ছুঁয়ে যায়। রেকর্ডিংয়ের সময় বারবার আবেগাপ্লুত হয়ে পড়েছি। আশা করি, শ্রোতারাও গানটি ভালোবাসবেন এবং জুলাই শহীদদের স্মৃতি ধারণ করবে ‘ভুলবো না’।’

উল্লেখ্য, এর আগে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদিকে নিয়ে জিয়া হকের লেখা ‘হাদির জিন্দাবাদ’, ‘হাদি তুই ফিরে আয়’, ‘মাহদির ঝংকার’ এবং ‘কোটি হাদির ডাক’সহ একাধিক কবিতা ও গান সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। তার এসব সৃষ্টি মিলিয়ে কোটি কোটি দর্শক-শ্রোতার কাছে পৌঁছেছে।