বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় বিনা'র বোনা আউশ ধানের চাষাবাদ বিষয়ক কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত |

মাগুরায় বিনা'র বোনা আউশ ধানের চাষাবাদ বিষয়ক কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত |

মাগুরায় বিনা'র বোনা আউশ ধানের চাষাবাদ বিষয়ক কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত |

মাগুরায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) মাগুরা উপকেন্দ্রের উদ্যোগে বোনা আউশ ধানের চাষাবাদ বিষয়ক কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ জুন) সকালে বিনা'র মাগুরা উপকেন্দ্রের প্রশিক্ষণ কক্ষে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. শামসুন্নাহার, পরিচালক (প্রশিক্ষণ ও পরিকল্পনা), বিনা, ময়মনসিংহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ তাজুল ইসলাম, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মাগুরা।
বিশেষ অতিথি ছিলেন মোঃ মাহবুবুর রহমান দেওয়ান, ড. হাসানুজ্জামান রনি এবং ড. সুশান চৌহান।
 

বিনা মাগুরা উপকেন্দ্রের এসও শোভা আঞ্জুমান শাম্মীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণে মাগুরা, ঝিনাইদহ ও মেহেরপুর জেলার বাছাইকৃত মোট ৩০ জন কৃষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে বোনা আউশ ধানের আধুনিক চাষাবাদ, উন্নত জাত নির্বাচন, সার ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধির বিভিন্ন কৌশল বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কর্মশালার দ্বিতীয় পর্বে ২০ জন উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে নিয়ে একই অতিথিদের উপস্থিতিতে আরেকটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর ধান চাষে উদ্বুদ্ধ করা এবং আউশ ধানের উৎপাদন বৃদ্ধি করাই এ প্রশিক্ষণের মূল লক্ষ্য।

মোঃ সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি