সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

মাগুরায় নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

মাগুরায় নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

মাগুরায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ। সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, এনডিসি আমিনুল ইসলাম এবং জেলা তথ্য অফিসার পাভেল দাস।
 

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাংবাদিক শরীফ তেহরান টুটুল, শরীফ স্বাধীন, শেখ ইলিয়াস মিথুন এবং ফয়সল পারভেজ প্রমুখ।
সভায় নবাগত জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ বলেন, তিনি জেলার সার্বিক উন্নয়নে কাজ করতে চান এবং এ লক্ষ্যে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি মনে করেন, জেলার অর্থনীতি, শিল্প, সাহিত্য, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন কর্মকাণ্ড গণমাধ্যমে ইতিবাচকভাবে তুলে ধরা হলে উন্নয়ন অগ্রযাত্রা আরও বেগবান হবে।
তিনি আরও বলেন, মাগুরাবাসীকে সঙ্গে নিয়ে জেলার সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করতে তিনি কাজ করতে আগ্রহী। মতবিনিময় সভায় মাগুরা প্রেসক্লাবের প্রায় ৪২ জন সদস্য অংশগ্রহণ করেন।

মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি