মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্ত্রী ও তার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ রহমত মিয়ার, দাবি নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠু বিচার

স্ত্রী ও তার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ রহমত মিয়ার, দাবি নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠু বিচার

স্ত্রী ও তার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ রহমত মিয়ার, দাবি নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠু বিচার

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় রহমত মিয়া তার বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন। সোমবার (৮ জুন) মহম্মদপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, তাকে পরিকল্পিতভাবে হয়রানি ও ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে রহমত মিয়া বলেন, তার স্ত্রী দীর্ঘদিন ধরে তার কাছে একটি প্লট দাবি করে আসছিলেন। তিনি মহম্মদপুরে একটি প্লট করে দেওয়ার প্রস্তাব দিলেও তার স্ত্রী তাতে রাজি হননি। বরং ঢাকায় একটি প্লট কিনে তার নামে লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, তার স্ত্রী, শাশুড়ি ও স্ত্রীর খালা তার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে জড়িত ছিলেন। এমনকি তাকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে কালো জাদুর আশ্রয় নেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি।

রহমত মিয়া বলেন, তার বিরুদ্ধে বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে, যা তার ব্যক্তিগত জীবন, পারিবারিক সম্পর্ক এবং সামাজিক মর্যাদাকে ক্ষুণ্ন করেছে।

উল্লেখ্য, এর আগে রহমত মিয়ার স্ত্রী অভিযোগ করেছিলেন যে রাজশাহী থেকে মেয়েকে দেখতে এসে তিনি রহমত মিয়া ও তার পরিবারের সদস্যদের হাতে মারধরের শিকার হয়েছেন। তবে সংবাদ সম্মেলনে রহমত মিয়া এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো উদ্দেশ্যপ্রণোদিত এবং বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

সংবাদ সম্মেলনের শেষে তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠু বিচারের দাবি জানান। তিনি বলেন, প্রকৃত ঘটনা উদঘাটনের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করা হোক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করুক।

উল্লেখ্য, “জাতীয় দলের ফুটবলার রহমত মিয়ার বিরুদ্ধে স্ত্রী ও তার পরিবার কর্তৃক মিথ্যা, ভিত্তিহীন ও অসত্য তথ্য দিয়ে সংবাদ প্রচারের প্রতিবাদে” শীর্ষক এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন রহমত মিয়া ও তার পরিবার।

মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা প্রতিনিধি