বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নড়াইলে ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিংয়ে তরুণদের প্রশিক্ষণ

নড়াইলে ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিংয়ে তরুণদের প্রশিক্ষণ

নড়াইলে ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিংয়ে তরুণদের প্রশিক্ষণ

ডিজিটাল মাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে নড়াইলে অনুষ্ঠিত হয়েছে “ফ্রিডম অব এক্সপ্রেশন ফর ডিজিটাল ডেমোক্রেসি” শীর্ষক অর্ধদিবস কর্মশালা। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের মুচিরপোল এলাকায় একটি কমিউনিটি সেন্টারে এ কর্মশালা চলে।


ইউরোপীয়ান ইউনিয়নের অর্থায়নে 'মানুষের জন্য ফাউন্ডেশন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ' -এর নেতৃত্বে 'স্বাধীনতা' নামক প্রকল্পের আওতায় খুলনা বিভাগে 'বাদাবন সংঘ' প্রতিটি জেলায় এই কর্মশালা পরিচালনা করছে। তারই ধারাবাহিকতায় আজ নড়াইলে এ কর্শালা অনুষ্ঠিত হয়৷

 

নড়াইলের কর্মশালায় জেলার তরুণ সাংবাদিক, কন্টেন্ট ক্রিয়েটর ও সমাজকর্মীরা অংশ নেয়। এতে মানবাধিকার, ডিজিটাল মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতা, ডিজিটাল নিরাপত্তা, ফ্যাক্ট চেকিং, প্রযুক্তির মাধ্যমে অনলাইনে সংঘটিত জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং ভু়ল ও বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে মৌলিক ধারণা প্রদান করা হয়।


এ সময় উপস্থিত ছিলেন স্বাধীনতা প্রকল্পের খুলনা বিভাগের ফোকাল পারসন বুশরা আফরোজ। এছাড়া স্বাধীনতা প্রজেক্টের নড়াইল কোয়ালিশন সদস্য মো. রাজু শেখ ও জান্নাতি ইসলাম।

আশিকুর রহমান সৌরভ, নড়াইল