রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আরব সাগর পেরিয়ে টেমসের তীরে শাহরুখ-কাজল

আরব সাগর পেরিয়ে টেমসের তীরে শাহরুখ-কাজল

আরব সাগর পেরিয়ে টেমসের তীরে শাহরুখ-কাজল


প্রথম ভারতীয় চলচ্চিত্র হিসেবে লন্ডনের বিখ্যাত লেস্টার স্কয়ারে ব্রোঞ্জের মূর্তি তৈরির মাধ্যমে সম্মানিত করা হয়েছে বলিউড তারকা শাহরুখ খান ও কাজলকে। ভারতীয় সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র জন্য এ সম্মান পান দুই তারকা।প্রেক্ষাগৃহে মুক্তির ৩০ বছর পেরিয়েও সিনেমাটির জাদু এখনও চলছে দর্শক হৃদয়ে। বিশ্ব সিনেমায় এ অনন্য ইতিহাস সৃষ্টিকারী সিনেমাটি তাই ঠাঁই করে নিয়েছে সিনেমার আন্তর্জাতিক মানচিত্রে।প্রথম ভারতীয় চলচ্চিত্র হিসেবে লন্ডনের টেমসের বিখ্যাত লেস্টার স্কয়ারে শোভা ছড়াচ্ছে বলিউডের চিরসবুজ ভালোবাসার প্রতীক রাজ-সিমরানের প্রেমকাহিনী। ত্রিশ বছর পূর্তি উপলক্ষ্যে লন্ডনে উন্মোচিত করা হয় এ জুটির ব্রোঞ্জ স্ট্যাচু।
 
লন্ডনের লেস্টার স্কয়ারে স্ট্যাচুর উন্মোচন আয়োজনে অংশ নেন শাহরুখ ও কাজল। ডিডিএলজের সিগনেচার পোজও রিক্রিয়েট করেন তারা। যেন বাস্তবেই পর্দা ভেদ করে বেরিয়ে এসেছিলেন দুই তারকা। প্রথমবার ভারতীয় কোনো সিনেমার এমন আন্তর্জাতিক মর্যাদা, বলিউড সাফল্যের মুকুটে যেন যুক্ত করলো এক উজ্জ্বল পালক।