রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইউক্রেন যুদ্ধ থামাতে পুতিনকে সহায়তার প্রস্তাব দিয়েছেন ট্রাম্প, দাবি ক্রেমলিনের

ইউক্রেন যুদ্ধ থামাতে পুতিনকে সহায়তার প্রস্তাব দিয়েছেন ট্রাম্প, দাবি ক্রেমলিনের

ইউক্রেন যুদ্ধ থামাতে পুতিনকে সহায়তার প্রস্তাব দিয়েছেন ট্রাম্প, দাবি ক্রেমলিনের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধের অবসানে সহযোগিতার প্রস্তাব দিয়েছেন বলে দাবি করেছে ক্রেমলিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় দেড় ঘণ্টার ফোনালাপে ট্রাম্প এ প্রস্তাব দেন বলে জানিয়েছেন ক্রেমলিনের সহকারী ইউরি উশাকভ।

বার্তা সংস্থা রয়টার্স ও এএফপির খবরে বলা হয়েছে, শনিবার দুই নেতার মধ্যে প্রায় ৯০ মিনিট কথা হয়। আগামী সপ্তাহে তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠেয় ন্যাটো শীর্ষ সম্মেলনের আগে ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। 

উশাকভ বলেন, ট্রাম্প আবারও দ্রুত যুদ্ধের অবসান এবং সংকটের সমাধান খুঁজে বের করতে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। তার ভাষ্য, আলোচনাটি ছিল ‘ব্যবসায়িক ও গঠনমূলক’। তিনি বলেন, রাশিয়া তাদের মৌলিক অবস্থান বিবেচনায় রেখে রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে যুদ্ধের সমাধান চায়।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও শনিবার ট্রাম্পের সঙ্গে পৃথকভাবে ফোনে কথা বলেছেন। টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জেলেনস্কি জানান, যুদ্ধফ্রন্টের পরিস্থিতি নিয়ে তাদের আলোচনা হয়েছে। তিনি বলেন, যুদ্ধ শেষ করার বাস্তব সম্ভাবনা রয়েছে এবং এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের দৃঢ় ভূমিকা গুরুত্বপূর্ণ। ন্যাটো শীর্ষ সম্মেলনে আলোচনা এগিয়ে নেওয়ার বিষয়েও তাদের মধ্যে সম্মতি হয়েছে বলে জানান তিনি। 

আগামী ৭ ও ৮ জুলাই আঙ্কারায় ন্যাটোর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে ট্রাম্পসহ জোটভুক্ত ৩২টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের অংশ নেওয়ার কথা।

উশাকভ অভিযোগ করে বলেন, ইউক্রেন ও তাদের ইউরোপীয় মিত্ররা যুদ্ধ দীর্ঘায়িত করতে চায়। তার দাবি, ইউক্রেনের দূরপাল্লার হামলায় রাশিয়ার তেল ও জ্বালানি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকটি অঞ্চলে জ্বালানির সংকট দেখা দিয়েছে।

অন্যদিকে উশাকভ বলেন, রুশ বাহিনী যুদ্ধক্ষেত্রে অগ্রসর হচ্ছে এবং একের পর এক এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিচ্ছে। শুক্রবার রাশিয়া পূর্ব ইউক্রেনের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর কস্তিয়ানতিনিভকা দখলের দাবি করে। তবে শনিবার জেলেনস্কি ও ইউক্রেনের জেনারেল স্টাফ ওই দাবি প্রত্যাখ্যান করে জানায়, শহরটি এখনো ইউক্রেনীয় বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

গত মাসে জেলেনস্কি পুতিনকে সরাসরি বৈঠকের আহ্বান জানিয়েছিলেন। তবে রুশ প্রেসিডেন্ট সেই প্রস্তাবে সাড়া দেননি।

উশাকভ আরও জানান, ট্রাম্প বলেছেন- যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার যুদ্ধের সমাধানে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাবেন এবং প্রয়োজনে আবারও মস্কো সফর করবেন।