সোমবার, আগস্ট ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দক্ষিণ লেবাননে অবিস্ফোরিত ইসরায়েলি বোমা অপসারণে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী

দক্ষিণ লেবাননে অবিস্ফোরিত ইসরায়েলি বোমা অপসারণে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী

দক্ষিণ লেবাননে অবিস্ফোরিত ইসরায়েলি বোমা অপসারণে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী

দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকা বোমা ও বিস্ফোরক অপসারণে অভিযান চালিয়ে যাচ্ছে দেশটির সেনাবাহিনী। নতুন করে বেশ কয়েকটি অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করার তথ্য জানিয়েছে লেবাননের সামরিক বাহিনী। 

রোববার (৫ জুলাই) এক বিবৃতিতে লেবাননের সেনাবাহিনী জানায়, বিশেষজ্ঞ বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট নাবাতিয়েহ গভর্নরেটের মিফদাউন এবং বিনত জবেইল জেলার বারাআশিত, কফর দুনিন ও শাকরা এলাকায় চারটি অবিস্ফোরিত ইসরায়েলি বোমা সফলভাবে নিষ্ক্রিয় করেছে। 

সেনাবাহিনী জানায়, ইসরায়েলি হামলার শিকার এলাকাগুলোতে এখনো অবিস্ফোরিত গোলাবারুদ ও বোমা ছড়িয়ে-ছিটিয়ে থাকতে পারে। তাই স্থানীয় বাসিন্দাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

 

একই সঙ্গে সন্দেহজনক কোনো বস্তু বা বিস্ফোরক দেখতে পেলে সেটিতে হাত না দিয়ে দ্রুত নিকটস্থ সেনা ক্যাম্প বা সামরিক কর্তৃপক্ষকে জানাতে অনুরোধ করেছে লেবাননের সেনাবাহিনী।