সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্রীমঙ্গলে কৃষি ঋণ বিতরণ, ১ কোটি ৯০ লাখ টাকার চেক হস্তান্তর

শ্রীমঙ্গলে কৃষি ঋণ বিতরণ, ১ কোটি ৯০ লাখ টাকার চেক হস্তান্তর

শ্রীমঙ্গলে কৃষি ঋণ বিতরণ, ১ কোটি ৯০ লাখ টাকার চেক হস্তান্তর

বাংলাদেশ ব্যাংক ও তফসিলভুক্ত ২৫টি ব্যাংকের যৌথ আয়োজনে শ্রীমঙ্গলে উপজেলা ভিত্তিক কৃষি ঋণ প্রচারণা ও প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংকের ঋণগ্রহীতা কৃষক, মৎস্যজীবী ও এগ্রো ফার্ম মালিকদের মাঝে মোট ১ কোটি ৯০ লাখ টাকার কৃষি ঋণের চেক বিতরণ করা হয়।
 

সোমবার (৮ জুন) সকালে মৌলভীবাজারে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুহিবুল্লাহ আকন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের নির্বাহী পরিচালক খালেদ আহমদ। কৃষি ঋণ প্রচারণা বিষয়ক আলোচনা সভায় বক্তব্য দেন এবি ব্যাংক সিলেট অঞ্চলের আঞ্চলিক প্রধান আহমদ মননুন পান্না, শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলাউদ্দিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বনিক এবং ব্যাংকার্স অ্যাসোসিয়েশন শ্রীমঙ্গল শাখার সভাপতি মো. সালাউদ্দিনসহ ঋণগ্রহীতারা। 

প্রধান অতিথির বক্তব্যে খালেদ আহমদ বলেন, সরকার কৃষকদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। ইতোমধ্যে ১০ হাজার টাকার নিচের সকল কৃষি ঋণ মওকুফ করা হয়েছে, ফলে অনেক খেলাপি কৃষক নতুন করে ঋণ গ্রহণের সুযোগ পাচ্ছেন। তিনি বলেন, শুধু জমির মালিক নয়, প্রান্তিক কৃষক ও বর্গাচাষীরাও কৃষি ঋণ পাওয়ার অধিকার রাখেন।
 

তিনি আরও বলেন, শ্রীমঙ্গল শুধু একটি উপজেলা নয়; চা শিল্প, মৎস্যসম্পদ, সুস্বাদু আনারস ও লেবু উৎপাদনের জন্য দেশব্যাপী এর বিশেষ পরিচিতি রয়েছে। এ অঞ্চলের কৃষি খাতকে আরও সমৃদ্ধ করতে স্বল্পসুদে কৃষি ঋণ গ্রহণের সুযোগ কাজে লাগানোর জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান তিনি।বাংলাদেশ ব্যাংকের এই কর্মকর্তা বলেন, কৃষকদের দোরগোড়ায় ঋণসেবা পৌঁছে দিতে ব্যতিক্রমধর্মী উদ্যোগ হিসেবে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। প্রকৃত কৃষকরা যাতে সহজে ঋণ সুবিধা পেতে পারেন, সে লক্ষ্যে মাঠপর্যায়ে আরও সক্রিয়ভাবে কাজ করার জন্য ব্যাংক কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।
 

অনুষ্ঠান শেষে এবি ব্যাংক, পূবালী ব্যাংক, জনতা ব্যাংক, আইএফআইসি ব্যাংক, এনসিসি ব্যাংক, কৃষি ব্যাংক, রূপালী ব্যাংক ও অগ্রণী ব্যাংকের ঋণগ্রহীতাদের মাঝে মোট ১ কোটি ৯০ লাখ টাকার কৃষি ঋণের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, কৃষক, মৎস্যজীবী ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

ইকবাল হোসেন রিংকু,জেলা প্রতিনিধি |