রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ব্রাজিলিয়ান ক্লাবের কাছে হারলেও নিজেদের পারফরম্যান্সে সন্তুষ্ট বাংলাদেশ

ব্রাজিলিয়ান ক্লাবের কাছে হারলেও নিজেদের পারফরম্যান্সে সন্তুষ্ট বাংলাদেশ

ব্রাজিলিয়ান ক্লাবের কাছে হারলেও নিজেদের পারফরম্যান্সে সন্তুষ্ট বাংলাদেশ

হার দিয়ে লাতিন বাংলা সুপার কাপ শুরু করেছে বাংলাদেশ রেড গ্রিন ফিউচার স্টার। ব্রাজিলের ক্লাব সাও বার্নার্দোর কাছে ৪-০ গোলে হেরেছে বাংলাদেশ। ম্যাচ হারলেও দলের পারফরম্যান্সে সন্তুষ্ট প্রবাসী ফুটবলার ইব্রাহিম নেয়াজ। পরবর্তী ম্যাচে জয়ে প্রত্যাশা বাংলাদেশের। এদিকে, ম্যাচের ফলাফল নয়, ম্যাচ উপভোগ করেছে সমর্থকরা।প্রথমবারের মতো জাতীয় স্টেডিয়ামে লাতিন আমেরিকার দলের মুখোমুখি বাংলাদেশ। লাতিন বাংলা সুপারকাপে ব্রাজিল-আর্জেন্টিনার মতো দেশের ক্লাব থাকার কারণেই সমর্থকদের আগ্রহ ছিল অনেক। অ্যামেচার লেভেলের দল হলেও, তাদের বিপক্ষে ম্যাচ বাংলাদেশের কাছে বেশ গুরুত্বপূর্ন।

 অনূর্ধ্ব-১৭ দলের বেশ কিছু ফুটবলারের সঙ্গে প্রবাসী ফুটবলারের সংমিশ্রণে গঠন করা হয়েছে বাংলাদেশ রেড গ্রিন ফিউচার স্টার। যে দলে খেলেছেন জুন মাসে ট্রায়ালে আসা বিতশোক চাকমা, ক্যাসফার হকের মতো ফুটবলাররা। মাঠে অবশ্য নিজেদের প্রমাণও করেছে তারা। যদিও ফলটা আসেনি পক্ষে।শুক্রবারের (৫ ডিসেম্বর) ম্যাচটিতে শুরু থেকে দাপট ছিল সাও বার্নার্দোর। শুরুতে বাংলাদেশের রক্ষণভাগকে ভালো ভুগিয়েছে ব্রাজিলিয়ানরা। ২৭ মিনিটে প্রথম গোল করে লিড নেয় ব্রাজিলের দলটি। লিড দ্বিগুণ করতেও বেশি সময় নেয়নি তারা। ৩ মিনিট পরই দ্বিতীয় গোলে ব্যবধান বাড়ায় বার্নার্দো। শেষ পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।