বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মহিপুরে দেড় কেজি গাজা সহ ইব্রাহিম নামের এক মাদক কারবারি ও তার স্ত্রী গ্রেপ্তার।

মহিপুরে দেড় কেজি গাজা সহ ইব্রাহিম নামের এক মাদক কারবারি ও তার স্ত্রী গ্রেপ্তার।

মহিপুরে দেড় কেজি গাজা সহ ইব্রাহিম নামের এক মাদক কারবারি ও তার স্ত্রী গ্রেপ্তার।

পটুয়াখালীর মহিপুর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দেড় কেজি গাজাসহ ইব্রাহিম(৫২) নামের এক মাদক কারবারি ও তার স্ত্রী (৪২)শারমিন কে গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ।

মঙ্গলবার  (৯জুন ) দুপুর ২টার  দিকে মহিপুর থানা সড়ক মহিপুর গ্রামের টিএন্ডটি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।গ্রেপ্তারকৃত ইব্রাহিম, মহিপুর সদর ইউনিয়নের মহিপুর গ্রামের মৃত্যু মোসলেস হাওলাদার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, এসআই জাকির হোসন,এসআই মাসুদ খান,এসআই আজাদ সহ সঙ্গীও ফোর্স অভিযান পরিচালনা করেন।  নিজেস্ব তথ্য ও সোর্সের মাধ্যমে তথ্য পেয়ে তার দোকান ও বাসা তল্লাশি করে  ১কেজি ৫০০গ্রাম গাজা, ৩৬,৪০০টাকা ও গাজার পুরিয়া তৈরির সরঞ্জাম একটি কাঁচি সহ গ্রেফতার করেন।

অভিযান পরিচালনাকারী মহিপুর থানার এস আই জাকির হোসেন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ধারা ২০১৮ এর ১৯(ক) অনুযায়ী মহিপুর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরো জানান,গ্রেপ্তারকৃত ইব্রাহিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পূর্বে একাধিক মামলা রয়েছে।

অভিযান পরিচালনার সময় মহিপুর থানা পুলিশের পাশাপাশি স্হানীয় জনতা ফরিদ খান, আনোয়ার জমাদ্দার, মনির সহ অনেকে অভিযান পরিচালনা করতে পুলিশ কে সহায়তা করেন।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মাদক মুক্ত মহিপুর গড়ার লক্ষে ও মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, পুলিশের এ সফল অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী। মাদকের বিস্তার রোধে পুলিশের নজরদারি আরও জোরদারের দাবি জানিয়েছেন সচেতন মহল। 

মোঃ সোহাগ আহমেদ,কলাপাড়া (কুয়াকাটা) উপজেলা প্রতিনিধি।