বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‎নোয়াখালীতে কিশোর গ্যাং ও রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ

‎নোয়াখালীতে কিশোর গ্যাং ও রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ

‎নোয়াখালীতে কিশোর গ্যাং ও রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ

‎নোয়াখালীতে মাদক, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও নিষিদ্ধ সংগঠনের রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা বিএনপি। মঙ্গলবার (৯ জুন) বিকেল পাঁচটার দিকে জেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
‎
‎সমাবেশকে কেন্দ্র করে দুপুর থেকে নোয়াখালী পৌর শহরের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
‎
‎সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, সাবেক সভাপতি গোলাম হায়দার, সাবেক সাধারণ সম্পাদক আবদুর রহমানসহ জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের শীর্ষ পর্যায়ের নেতারা।
‎
‎বক্তারা বলেন, সম্প্রতি নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড আশঙ্কাজনকভাবে বেড়েছে। এর পাশাপাশি একটি নিষিদ্ধ সংগঠন জেলার বিভিন্ন স্থানে রাষ্ট্রবিরোধী তৎপরতা শুরু করেছে, যাতে সাধারণ মানুষ আতঙ্কিত। এসব কর্মকাণ্ড বন্ধে প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
‎
‎সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নোয়াখালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

‎মোঃ আরিফ হোসেন। 
‎নোয়াখালী প্রতিনিধি।