বুধবার, জুলাই ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বকাপের আগেই মাগুরায় সাড়ে ৭ কিলোমিটার জার্মানির পতাকা প্রদর্শন, আলোচনায় কৃষক আমজাদ

বিশ্বকাপের আগেই মাগুরায় সাড়ে ৭ কিলোমিটার জার্মানির পতাকা প্রদর্শন, আলোচনায় কৃষক আমজাদ

বিশ্বকাপের আগেই মাগুরায় সাড়ে ৭ কিলোমিটার জার্মানির পতাকা প্রদর্শন, আলোচনায় কৃষক আমজাদ

মাগুরার সদর উপজেলার ঘোড়ামারা গ্রামের আমজাদ হোসেন বিশ্বের দীর্ঘতম জার্মানির পতাকা বানিয়ে প্রদর্শন করে বারবার জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে শিরোনাম হয়েছেন।ফুটবল বিশ্বকাপ শুরু হতে এখনও বাকি, কিন্তু মাগুরায় এরই মধ্যে বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে দিয়েছেন জার্মানি-ভক্ত কৃষক আমজাদ হোসেন। প্রিয় দল জার্মানির প্রতি ভালোবাসার অনন্য প্রকাশ হিসেবে তিনি এবার তৈরি করেছেন সাড়ে ৭ কিলোমিটার দীর্ঘ জার্মানির পতাকা, যা বুধবার (১০ জুন) বেলা ১১টায় মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের নিশ্চিন্তপুর স্কুল মাঠে প্রদর্শন করা হয়।
ঘোড়ামরা গ্রামের ৭০ বছর বয়সী এই কৃষক দাবি করেন, এটি বিশ্বের সবচেয়ে বড় জার্মান পতাকাগুলোর একটি। 

পতাকা প্রদর্শন দেখতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভিড় জমে, যা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়।
আমজাদ হোসেন জানান, ১৯৮৭ সালে তিনি একটি দুরারোগ্য রোগে আক্রান্ত হন। জার্মানি থেকে আনা ওষুধ সেবনের পর সুস্থ হয়ে ওঠেন তিনি। সেই থেকেই জার্মানি ও জার্মান ফুটবল দলের প্রতি তার বিশেষ ভালোবাসার সৃষ্টি হয়। আর সেই ভালোবাসার প্রতীক হিসেবেই প্রতি বিশ্বকাপের আগে বড় আকারের পতাকা তৈরি করে আসছেন।
 

তার এই যাত্রা শুরু হয় ২০০৬ সালে দেড় কিলোমিটার দীর্ঘ পতাকা তৈরির মাধ্যমে। পরে ২০১০ সালে আড়াই কিলোমিটার, ২০১৪ সালে সাড়ে তিন কিলোমিটার এবং ২০১৮ সালে সাড়ে পাঁচ কিলোমিটার দীর্ঘ পতাকা তৈরি করেন। এবার ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে তিনি পতাকার দৈর্ঘ্য বাড়িয়ে সাড়ে ৭ কিলোমিটারে নিয়ে গেছেন।
আমজাদ বলেন, “আমি দরিদ্র কৃষক হলেও জার্মানির প্রতি ভালোবাসা থেকে এই কাজ করি। জার্মানি যদি ২০২৬ সালের বিশ্বকাপ জেতে, তাহলে আরও আড়াই কিলোমিটার পতাকা বাড়াবো। আর ২০৩০ বিশ্বকাপের আগে ১০ কিলোমিটার দীর্ঘ পতাকা প্রদর্শনের স্বপ্ন আছে।”
 

তিনি জানান, পতাকা তৈরির জন্য অতীতে নিজের বাড়ির ৩০ শতক জমিও বিক্রি করতে হয়েছে। তার এই ব্যতিক্রমী ভালোবাসার স্বীকৃতি হিসেবে ২০১৪ সালে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত তার বাড়িতে গিয়ে পতাকা পরিদর্শন করেন। সে সময় জার্মান দূতাবাসের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয় এবং জার্মান ফুটবল দলের ফ্যান ক্লাবের আজীবন সদস্যপদ প্রদান করা হয়।
 

মাগুরা জেলা বিএনপির সদস্য কুতুব উদ্দিন বলেন, “আমজাদ একজন জার্মানি-পাগল মানুষ। সীমিত সামর্থ্যের মধ্যেও তিনি বিশ্বকাপ এলে দীর্ঘ পতাকা তৈরি করে সবাইকে চমকে দেন। তার এই ভালোবাসা ও উদ্যোগের স্বীকৃতি হিসেবে জার্মানির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা বাংলাদেশে তাদের প্রতিনিধিদের এগিয়ে আসা উচিত।”
ফুটবলপ্রেমী এই কৃষকের ব্যতিক্রমী উদ্যোগ আবারও প্রমাণ করেছে, খেলাধুলার প্রতি ভালোবাসা কোনো আর্থিক সীমাবদ্ধতায় আটকে থাকে না। বিশ্বকাপের আগেই মাগুরার আকাশে-বাতাসে তাই ছড়িয়ে পড়েছে জার্মানির পতাকার রঙ আর এক নিবেদিত সমর্থকের গল্প। 

মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি