মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যার ইউনিয়নে বা ওয়ার্ডে চুরি হবে, তার বিরুদ্ধেই ব্যবস্থা: গ্রাম পুলিশদের সতর্ক করলেন ইউএনও বেদবতী মিস্ত্রী

যার ইউনিয়নে বা ওয়ার্ডে চুরি হবে, তার বিরুদ্ধেই ব্যবস্থা: গ্রাম পুলিশদের সতর্ক করলেন ইউএনও বেদবতী মিস্ত্রী

যার ইউনিয়নে বা ওয়ার্ডে চুরি হবে, তার বিরুদ্ধেই ব্যবস্থা: গ্রাম পুলিশদের সতর্ক করলেন ইউএনও বেদবতী মিস্ত্রী

নিজ নিজ দায়িত্ব এলাকায় চুরি-ছিনতাই রোধে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রী। তিনি বলেছেন, “যার ইউনিয়নে, যার ওয়ার্ডে চুরির ঘটনা ঘটবে, তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।”

বুধবার (১০ জুন) দুপুর ২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার সকল গ্রাম পুলিশ সদস্যদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।

সভায় ইউএনও বেদবতী মিস্ত্রী বলেন, বর্তমানে বিভিন্ন এলাকায় চুরি ও ছিনতাইয়ের ঘটনা বেড়েছে। এসব অপরাধ প্রতিরোধে গ্রাম পুলিশদের নিয়মিত রাতের টহল জোরদার করতে হবে। তিনি বলেন, “আপনারা দায়িত্বে আছেন বলেই মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারে। সরকার আপনাদের সেই দায়িত্ব পালনের জন্যই বেতন দেয়। যদি আপনারা দায়িত্ব পালন না করেন এবং এলাকায় চুরির ঘটনা ঘটে, তাহলে এর দায়ভার কে নেবে?”

এ সময় তিনি গ্রাম পুলিশ সদস্যদের মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান এবং নিজ নিজ এলাকায় মাদক সংক্রান্ত যেকোনো তথ্য দ্রুত প্রশাসনকে জানানোর নির্দেশ দেন।

পাশাপাশি প্রতি সপ্তাহে নিয়মিত হাজিরা দেওয়ার নির্দেশনা দেন তিনি। এছাড়া বাল্যবিবাহের তথ্য প্রশাসনকে অবহিত করা এবং এ ধরনের অপরাধ প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

ইউএনও বেদবতী মিস্ত্রী সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন। সভায় তিনি গ্রাম পুলিশ সদস্যদের নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। 

শাহ আমানত মিঠু উপজেলা প্রতিনিধি মহম্মদপুর মাগুরা |