রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গলাচিপায় জমি বিরোধকে কেন্দ্র করে দম্পতির ওপর হামলার অভিযোগ, টাকা ছিনতাই

গলাচিপায় জমি বিরোধকে কেন্দ্র করে দম্পতির ওপর হামলার অভিযোগ, টাকা ছিনতাই

গলাচিপায় জমি বিরোধকে কেন্দ্র করে দম্পতির ওপর হামলার অভিযোগ, টাকা ছিনতাই

পটুয়াখালীর গলাচিপা সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বোয়ালিয়া গ্রামে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক দম্পতির ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত দম্পতি বর্তমানে গলাচিপা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল আনুমানিক ৬টা ৩০ মিনিটে বোয়ালিয়া গ্রামের আবু তালুকদার বাড়ি সংলগ্ন পুরান বাড়িতে ঘরের টিন লাগানোর কাজ করতে যান বাড়ির মালিক মোসা. পারভিন সুলতানা ও তার স্বামী আতিকুর রহমান (শাহিন) তালুকদার। এ সময় স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী আব্দুল হক তালুকদারের নেতৃত্বে রায়হান তালুকদার ও রুবেল তালুকদারসহ কয়েকজন তাদের ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
হামলায় পারভিন সুলতানা ও তার স্বামী গুরুতর আহত হন।

অভিযোগে আরও বলা হয়, হামলার সময় পারভিন সুলতানার কাছে থাকা নগদ ৭৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।
ভুক্তভোগীদের দাবি, তারা দীর্ঘদিন ধরে ওই জায়গা-জমি ভোগদখল করে আসছেন। তবে অভিযুক্তরা স্থানীয় সালিশি ব্যবস্থা না মেনে জোরপূর্বক জমি দখলের চেষ্টা করে আসছে।

ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে গলাচিপা হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, “ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। 

গলাচিপা প্রতিনিধি |