বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরা শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

মাগুরা শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

মাগুরা শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

ক্রীড়া আনে সম্প্রীতি, ক্রীড়া আনে বল, চলো সবাই খেলতে চলো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার বিকেলে মাগুরার শ্রীপুর উপজেলার আমতৈল হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ।
মাগুরা জেলা পুলিশ ও শ্রীপুর উপজেলা বাসীর উদ্যোগে আয়োজিত এ ফুটবল ম্যাচের উদ্বোধন করেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি তোফায়েল আহমেদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো এবং শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন।
 

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) খায়রুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সাকেল নিশাত আল নাহিয়ানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সম্প্রীতির এই ফুটবল ম্যাচে মাগুরা জেলা পুলিশ ফুটবল একাদশ মুখোমুখি হয় শ্রীপুর ফুটবল একাদশের। খেলার শুরু থেকেই উভয় দল আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্য দিয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দেয়। মাঠজুড়ে ছিল দর্শকদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ।
 

বাংলাদেশ বেতারের খ্যাতিমান ধারাভাষ্যকার প্রদ্যুত কুমার রায় খেলাটির প্রাণবন্ত ধারাবিবরণী প্রদান করেন।
অতিরিক্ত রেঞ্জ ডিআইজি তোফায়েল আহমেদ বলেন, “মাদক প্রতিরোধ, গ্রামীণ সম্প্রীতি জোরদার, দাঙ্গা-হাঙ্গামা রোধ এবং সামাজিক বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যেই এ ধরনের সম্প্রীতির ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। জেলা পুলিশ সব সময় সাধারণ মানুষের পাশে রয়েছে এবং সামাজিক সমস্যা মোকাবিলায় জনগণের সঙ্গে একযোগে কাজ করে যাচ্ছে।”
 

খেলাটি পরিচালনা করেন সাদ্দাম হোসেন গোকী।

মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি: