সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভারত সফরে আফগানিস্তান নিয়ে যে মন্তব্য করলেন পুতিন

ভারত সফরে আফগানিস্তান নিয়ে যে মন্তব্য করলেন পুতিন

ভারত সফরে আফগানিস্তান নিয়ে যে মন্তব্য করলেন পুতিন

ভারত সফরেকালে আফগানিস্তান নিয়ে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, আফগানিস্তানের পরিস্থিতির ওপর তালেবান সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। পাশাপাশি সন্ত্রাসবাদ ও মাদক পাচারের বিরুদ্ধে লড়াইয়েও আফগান সরকার সক্রিয়ভাবে কাজ করছে বলেও জানান তিনি। খবর তোলো নিউজের।দুইদিনের সফরে গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভারতে পৌঁছান পুতিন। ওইদিন দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেয়া সাক্ষাৎকারে আফগানিস্তান নিয়েও কথা বলেন তিনি। পুতিন বলেন, ‘তালেবানরা আফগানিস্তানের পরিস্থিতি স্পষ্টভাবে নিয়ন্ত্রণ করে। আপনাকে এটা মেনে নিতে হবে, কারণ এটাই বাস্তবতা। দ্বিতীয়ত, যা লক্ষণীয় তা হল আফগান সরকার সন্ত্রাসবাদ এবং আইএসআইএল এবং তাদের মতো অন্যান্য সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে লড়াই করার জন্য উল্লেখযোগ্য পদক্ষেপ নেয়।’
 
এদিকে বর্তমান ও ভবিষ্যতের কাবুল-মস্কো সম্পর্ক এবং আঞ্চলিক উন্নয়ন নিয়ে আলোচনা করতে পাকিস্তানে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আফগানিস্তানের রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করেছেন।
 
আফগান দূতাবাসের এক বিবৃতি মতে, রাশিয়ার রাষ্ট্রদূত আলবার্ট খোরেভ বলেছেন, তার দেশ আঞ্চলিক স্থিতিশীলতা ও সহযোগিতা জোরদারে ‘দায়িত্বশীল ও ইতিবাচক’ ভূমিকা পালন করতে চায়।