কলকাতার জনপ্রিয় দাম্পত্য জুটি ছিলেন যীশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা শর্মা। তাদের ছাদ ভাগ হয়েছে আরও আগে। দুই মেয়ের দায়িত্ব একাই সামলাচ্ছেন নীলাঞ্জনা। বড় মেয়ে মুম্বাইতে আর ছোট মেয়ে কলকাতায় থাকছেন।এরইমধ্যে স্বামীর পদবী নিজের নামের পাশ থেকে সরিয়ে দিয়েছেন নীলাঞ্জনা। সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনের কঠিন সময়ের কথা ভাগ করে নিলেন নীলাঞ্জনা। তিনি জানালেন, ডিপ্রেশন বা কষ্ট থেকে মুক্তি পাওয়ার সহজ উপায় কি? বাধা-বিপত্তি এলে কিভাবে নিজেকে শান্ত রাখতে হবে।
নীলাঞ্জনা বলেন, ‘নিজেকে ভালো রাখার একটাই উপায় হচ্ছে কাজে ব্যস্ত থাকা। আপনি নিজের ব্যক্তিগত জীবনে যতই কষ্ট পান না কেন, আপনি যদি ব্যস্ত থাকেন তাহলে আপনাকে কোনও কষ্টই ছুঁতে পারবে না। খুব সহজে সেই কষ্ট থেকে বেরিয়ে আসতে পারবেন আপনি।’
