শুক্রবার (৫ ডিসেম্বর) ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ ছবিটি। প্রথম দিনেই কাঁপিয়ে দিয়েছে প্রেক্ষাগৃহের পর্দা। মুক্তির প্রথম দিনেই সিনেমাটি ঘরে তুলল ২৭ কোটি রুপি।‘ধুরন্ধর’ সিনেমাটি দিয়ে রণবীর সিং ইতিহাস গড়লেন। তার ক্যারিয়ারে সর্বোচ্চ ওপেনিং হলো এটা। সিনে বিশ্লেষকদের অনুমান ভুল প্রমাণ করে রেকর্ড ভাঙল এর আয়।
বিশেষজ্ঞদের অনুমান ছিল,‘ধুরন্ধর’-এর উদ্বোধনী আয় ১৫ থেকে ১৮ কোটি রুপির আশেপাশে থাকবে। কিন্তু ব্যাপারটি তার চেয়েও বেশি দেখা গেল। সম্প্রতি বলিউডে ব্যাপক আলোচিত সিনেমা ‘সাইয়ারা’র প্রথম দিনের আয়কেও (২১.৫০ কোটি রুপি) ছাপিয়ে গেছে ‘ধুরন্ধর’।
