শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

চট্টগ্রাম মেট্রোপলিটনে ১৬ থানার ওসি রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটনে ১৬ থানার ওসি রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটনে ১৬ থানার ওসি রদবদল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ১৬টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে একযোগে রদবদল করা হয়েছে। এর মধ্যে ১৫ জন ওসির থানা পরিবর্তন হয়েছে এবং একজনকে নগর পুলিশের বিশেষ শাখায় বদলি করা হয়েছে।শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে সিএমপি কমিশনার হাসিব আজিজের সই করা এক আদেশে বর্তমানে ১৬ থানায় দায়িত্বরত ওসিদের কর্মস্থল পরিবর্তন করা হয়।সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) আমিনুর রশীদ গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
 
বদলি আদেশের তথ্য অনুযায়ী নগরীর কোতোয়ালি থানার ওসি মো. আব্দুল করিমকে পাঁচলাইশ থানায়, পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমানকে বাকলিয়া থানায় এবং বাকলিয়া থানার ওসি মো. আফতাব উদ্দিনকে কোতোয়ালি থানায় বদলি করা হয়েছে।
 
সদরঘাট থানার ওসি মো. আব্দুর রহিমকে বন্দর থানায়, বন্দর থানা থেকে মোস্তফা আহমেদকে পতেঙ্গা থানায় এবং পতেঙ্গা থানা থেকে কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীনকে হালিশহর থানায় বদলি করা হয়েছে। এছাড়া আকবর শাহ থানার ওসি আরিফুর রহমানকে সদরঘাট থানায় দায়িত্ব দেয়া হয়েছে।