বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসন্ন আসরের জন্য সহকারী কোচ হিসেবে গোলাম মর্তুজাকে নিয়োগ দিয়েছে ঢাকা ক্যাপিটালস। আজ (৬ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অফিশিয়াল পেইজে এই ঘোষণা দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।বিপিএলের গত আসর দিয়ে টুর্নামেন্টে যাত্রা শুরু হয়েছিল ঢাকা ক্যাপিটালসের। এবারের আসরে অধিকাংশ ফ্র্যাঞ্চাইজি নতুন করে আসলেও তারা জায়গা ধরে রেখেছে। প্রথম আসরে তেমন আলো না কাড়তে পারলেও এবারের আসরের জন্য নিলাম থেকে ভালো দল বানিয়েছে ঢাকা।
কোচিং স্টাফ নিয়েও অনেক আগে থেকে ভাবতে শুরু করেছে ঢাকা। টুর্নামেন্টের নিলামে অংশ নেয়ার আগেই বিসিবির হাই-পারফরম্যান্স বিভাগে প্রধান কোচের দায়িত্ব পালন করা টবি রেডফোর্ডকে হেড কোচ হিসেবে নিয়োগ দেয় তারা। এবার তার সহকারী কোচ হিসেবে নিয়োগ পেলে মর্তুজা।
জাতীয় দলের হয়ে খেলা না হলেও প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৩ এবং লিস্ট ‘এ’ ক্রিকেটে ২৯ ম্যাচ খেলেছেন গোলাম মুর্তজা। পেশাদার ক্রিকেট ছাড়ার পর থেকেই যুক্ত আছেন কোচিংয়ের সঙ্গে। সহকারী ফিল্ডিং এবং উইকেটকিপার কোচ হিসেবে কাজ করেছেন বাংলাদেশ ‘এ’ দলের হয়ে। একই ভূমিকায় ছিলেন হাই পারফরম্যান্স ইউনিটেও (এইচপি)।
