সোমবার, আগস্ট ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডিমলার চরখড়িবাড়িতে ২.৪ কোটি টাকার স্থায়ী বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন

ডিমলার চরখড়িবাড়িতে ২.৪ কোটি টাকার স্থায়ী বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন

ডিমলার চরখড়িবাড়িতে ২.৪ কোটি টাকার স্থায়ী বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন


নীলফামারীর ডিমলার চরখড়িবাড়ি এলাকায় তিস্তা নদীর ভাঙনরোধে স্থায়ী বালুর বাঁধ নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক রইছুল আলম চৌধুরী এই নির্মাণকাজের উদ্বোধন করেন।

পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে এই স্থায়ী বাঁধ। দীর্ঘদিন ধরে নদীভাঙন ও বন্যার ঝুঁকিতে থাকা স্থানীয় বাসিন্দাদের আশা—বাঁধটি নির্মাণ হলে তাদের ভোগান্তি অনেকটাই কমবে এবং বসতভিটা ও ফসলি জমি রক্ষায় বড় ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। নির্মাণকাজ দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন হলে তিস্তা নদীর চরখড়িবাড়ি এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে এটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে সংশ্লিষ্টরা জানান।

এ আর বাদশা
নীলফামারী জেলা প্রতিনিধি