রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি নেতা তোজাম্মেল হক তোজাকে মনোনয়ন না দেওয়ায় জেলা জুড়ে ব্যাপক আলোচনা

বিএনপি নেতা তোজাম্মেল হক তোজাকে মনোনয়ন না দেওয়ায় জেলা জুড়ে ব্যাপক আলোচনা

বিএনপি নেতা তোজাম্মেল হক তোজাকে মনোনয়ন না দেওয়ায় জেলা জুড়ে ব্যাপক আলোচনা

মানিকগঞ্জ-১ আসনের জনপ্রিয় ও ত্যাগী বিএনপি নেতা তোজাম্মেল হক তোজাকে মনোনয়ন না দেওয়ায় জেলা জুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় এই নেতা দীর্ঘ চার দশকের রাজনৈতিক জীবনে দলকে দিয়েছেন নেতৃত্ব, শ্রম এবং ত্যাগের অনন্য দৃষ্টান্ত।

তোজাম্মেল হক তোজা ছিলেন মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি ও কলেজের ভিপি। পরবর্তীতে তিনি দায়িত্ব পালন করেন মানিকগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে। একই সঙ্গে তিনি কৃষক দলের জেলা আহ্বায়ক ছিলেন।
দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিগত স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে আওয়ামী লীগের দমন-পীড়ন ও সন্ত্রাসের মধ্যেও তিনি উপজেলা নির্বাচনে জয়লাভ করেন, যা তার ব্যাপক জনপ্রিয়তারই প্রতিফলন। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তোজাম্মেল হক তোজার ব্যক্তিগত ভোটব্যাংক ৫০ হাজারেরও বেশি, যা মানিকগঞ্জে কোনো নেতার জন্য বিরল অর্জন।