মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইতালি গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা

ইতালি গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা

ইতালি গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা

ইকবাল হোসেন রিংকু,জেলা প্রতিনিধি||
মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমির নৃত্য প্রশিক্ষক নাজিয়া আক্তার চৌধুরী (টুনি)-কে ইতালি গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা দিয়েছে মৌলভীবাজার জেলা জাসাস।
শনিবার ১৩ জুন সন্ধ্যা ৭টায় শহরের জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা জাসাসের আহ্বায়ক মো. সামশুল ইসলাম রাসেল। অনুষ্ঠানে বক্তারা নাজিয়া আক্তার চৌধুরী টুনির দীর্ঘদিনের সাংস্কৃতিক কর্মকাণ্ড, নৃত্যচর্চা এবং নতুন প্রজন্মকে সাংস্কৃতিক শিক্ষায় উদ্বুদ্ধ করার ক্ষেত্রে তার অবদানের প্রশংসা করেন। তারা তার ইতালি যাত্রা সফল ও কল্যাণময় হোক বলে শুভকামনা জানান।এতে উপস্থিত সাংস্কৃতিক ব্যক্তিত্ব, জাসাস নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা টুনির হাতে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা তুলে দেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে স্থানীয় শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন। এ সময় বিদায়ী বক্তব্যে নাজিয়া আক্তার চৌধুরী টুনি তাকে সম্মানিত করার জন্য জেলা জাসাসের নেতৃবৃন্দসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশের সংস্কৃতিকে বিদেশের মাটিতেও তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন