শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মুন্সীগঞ্জে ৩০ মিনিটের ব্যবধানে মিললো দুই মরদেহ

মুন্সীগঞ্জে ৩০ মিনিটের ব্যবধানে মিললো দুই মরদেহ

মুন্সীগঞ্জে ৩০ মিনিটের ব্যবধানে মিললো দুই মরদেহ

শনিবার (৬ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার হোসেন্দী ইউনিয়ন ডুবুর চর এলাকার সিটি গ্রুপের পাশে মেঘনা নদীর তীরবর্তী স্থানে অজ্ঞাত (৩৫) এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। কিছুক্ষণ পর বেলা দেড়টায় দিকে উপজেলা বাউশিয়া ইউনিয়নের কাজলী নদীর তীরবর্তী দাসকান্দী এলাকা থেকে অজ্ঞাত (৩৬) এক পুরুষের মরদেহ উদ্ধার করে গজারিয়া  নৌ পুলিশ ও থানা পুলিশ।

নারী ও পুরুষের মরদেহ উদ্ধারে সত্যতা নিশ্চিত করেছেন গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ।

তিনি বলেন, ঘটনাস্থলে নৌ পুলিশের পাশাপাশি থানা পুলিশও রয়েছে। পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে খবর দেওয়া হয়েছে। কার্যক্রম চলমান রয়েছে।

গজারিয়া নৌ পুলিশের ওসি শরজিৎ কুমার ঘোষ বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে ডুবুরচর সংলগ্ন মেঘনা নদী থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।