রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাতখামাইরে বলাকা ট্রেনের ইঞ্জিন বিকল তিন ঘণ্টা বন্ধ

সাতখামাইরে বলাকা ট্রেনের ইঞ্জিন বিকল তিন ঘণ্টা বন্ধ

সাতখামাইরে বলাকা ট্রেনের ইঞ্জিন বিকল তিন ঘণ্টা বন্ধ


 গাজীপুরের শ্রীপুরে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকা গামী বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে সাতখামাইর রেল স্টেশনে দাঁড়িয়ে পড়েছে। এতে ঢাকা–ময়মনসিংহ রেল যোগাযোগ তিন ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকে। শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।
বলাকা ট্রেনের পরিচালক (গার্ড) গোলাম রাব্বানী জানান, “বিকেল সোয়া  তিন টার দিকে হঠাৎ ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে থাকে। বিষয়টি তাৎক্ষণিক জানাই। নির্দেশনা অনুযায়ী সামনের দিকে এগোতে থাকি। সাতখামাইর স্টেশনে পৌঁছাতেই ইঞ্জিন পুরোপুরি বিকল হয়ে যায়। বর্তমানে ইঞ্জিন মেরামতের কাজ চলছে।”
এদিকে ইঞ্জিনে মবিল বিস্ফোরণের ঘটনায় যাত্রীদের পাশাপাশি ব্যবসায়ীরাও ক্ষতির শিকার হয়েছেন। 
দীর্ঘক্ষণ ট্রেন আটকে থাকায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তাঁরা অভিযোগ করেন, “স্টেশনে পর্যাপ্ত তথ্য না পাওয়ায় উদ্বেগ আর দুর্ভোগে সময় কাটাতে হয়েছে।”
শ্রীপুর রেলওয়ে স্টেশন অফিসার সাইদুর রহমান জানান, “ঢাকা থেকে জামালপুরগামী একটি কমিউটার ট্রেন শ্রীপুরে পৌঁছানোর পর সেটির ইঞ্জিন সাতখামাইর স্টেশনে পাঠানো হয়। ওই ইঞ্জিনের সাহায্যে বলাকা ট্রেনকে শ্রীপুরে আনা হচ্ছে। এরপর রেল চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছি।”