শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

বাবা হারালেন কণ্ঠশিল্পী কাজী শুভ

বাবা হারালেন কণ্ঠশিল্পী কাজী শুভ

বাবা হারালেন কণ্ঠশিল্পী কাজী শুভ

জনপ্রিয় কণ্ঠশিল্পী কাজী শুভর বাবা মারা গেছেন। বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন গায়কের বাবা কাজী শাহ আলম। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন কাজী শুভ নিজেই।আজ শনিবার (৬ ডিসেম্বর) এক ফেসবুক স্ট্যাটাসে শুভ লেখেন, ‌‘আব্বা আর নেই’।

তার সেই পোস্টে ভক্ত-অনুরাগীরা এসে শিল্পীকে শোক ও সমবেদনা জানাচ্ছেন।কাজী শুভ জানিয়েছেন, আজ শনিবার রাত ৮টায় বাংলাদেশের বরিশালের গৌরনদী উপজেলায় দক্ষিণ বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার বাবার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর স্থানীয় কবরস্থানে সমাহিত করা হবে তাকে।

কাজী শুভর বাবা কাজী শাহ আলম বিজেএমসি কর্মকর্তা ছিলেন।