সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নীলফামারীতে রেডক্রিসেন্টের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা

নীলফামারীতে রেডক্রিসেন্টের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা

নীলফামারীতে রেডক্রিসেন্টের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা


বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি নীলফামারী ইউনিটের ২০২৫–২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) ইউনিট কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় নির্বাচন কমিশনার ও নীলফামারী পৌরসভার প্রশাসক সাইদুল ইসলাম কমিটির নাম ঘোষণা করেন।

সভায় সভাপতিত্ব করেন ইউনিট সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। জাতীয় ও রেডক্রিসেন্ট পতাকা উত্তোলন এবং প্রয়াত আজীবন সদস্যদের স্মরণে নীরবতা পালনের মাধ্যমে সভার সূচনা হয়। সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন আহবায়ক কমিটির সদস্য সচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র।

নতুন কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বজলুল করিম চৌধুরী, সাধারণ সম্পাদক মীর সেলিম ফারুক। কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক সেতারা সুলতানা চৌধুরী, সৈয়দ মেহেদী হাসান আশিক, আলিফ সিদ্দিকী প্রান্তর, মোস্তফা হক প্রধান বাচ্চু ও অ্যাডভোকেট আসাদুজ্জামান খান রিনো।

অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম, জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক, শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা হক প্রধান বাচ্চু, চেম্বারের সাবেক সভাপতি সোহেল পারভেজ ও সরকারি কৌসুলী অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম। সঞ্চালনা করেন আজীবন সদস্য মারুফ খান।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, রেডক্রিসেন্টের নিজস্ব জমি ক্রয় ও বহুতল ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে, যা মানবিক সেবার পরিধি আরও বাড়াবে।

এ আর বাদশা
নীলফামারী জেলা প্রতিনিধি