শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীতে সেফটি ট্যাংকিতে নেমে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

পটুয়াখালীতে সেফটি ট্যাংকিতে নেমে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

পটুয়াখালীতে সেফটি ট্যাংকিতে নেমে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

পটুয়াখালী সদর উপজেলায় একটি নির্মাণাধীন সেফটি ট্যাংকিতে কাজ করতে গিয়ে বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) সকালে উপজেলার কমলাপুর ইউনিয়নের চৌদ্দবুড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চৌদ্দবুড়িয়া এলাকার শিকদার বাড়ির আব্দুর রাজ্জাক ফকিরের ছেলে মোহাম্মদ নূহু (২৫) এবং একই এলাকার মোহাম্মদ আশরাফ চৌকিদার ওরফে আশরাফ মোল্লা (৪৫)।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, চৌদ্দবুড়িয়া এলাকার একটি বাড়িতে নতুন বাথরুমের সেফটি ট্যাংকি নির্মাণের কাজ চলছিল। বুধবার সকালে শ্রমিক মোহাম্মদ নূহু ট্যাংকির ভেতরে কাজ করতে নামেন। ভেতরে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়ে যান।

​সহকর্মীকে বাঁচাতে অন্য শ্রমিক আশরাফ মোল্লা দ্রুত ট্যাংকির ভেতরে নামেন। কিন্তু ভেতরে থাকা বিষাক্ত গ্যাসের তীব্রতায় তিনিও তাৎক্ষণিক অচেতন হয়ে ভেতরে আটকা পড়েন।
ভেতরে কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। পরবর্তীতে তারা সেফটি ট্যাংকির একাংশ ভেঙে দুজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে বাইরে নিয়ে আসেন। তবে ততক্ষণে মারাত্মক শ্বাসরোধের কারণে দুজনেরই মৃত্যু হয়। স্থানীয়দের ধারণা, দীর্ঘদিন বন্ধ থাকা ট্যাংকিতে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ‘‘ঘটনাটি জানার পরপরই পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে। মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করা হবে। তদন্ত শেষেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত বলা সম্ভব।’

মোঃ রাকিব হোসেন 
পটুয়াখালী জেলা প্রতিনিধি