সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাবরি মসজিদ নির্মাণ ঘিরে ভারতে প্রবল রাজনৈতিক বিতর্ক

বাবরি মসজিদ নির্মাণ ঘিরে ভারতে প্রবল রাজনৈতিক বিতর্ক

বাবরি মসজিদ নির্মাণ ঘিরে ভারতে প্রবল রাজনৈতিক বিতর্ক


ভারতের কলকাতায় বাবরি মসজিদের আদলে একটি মসজিদ নির্মাণের উদ্যোগকে কেন্দ্র করে সেখানে রাজনৈতিক তর্ক-বিতর্ক প্রবল হয়ে উঠেছে। বলা হচ্ছে, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগেই ধর্মীয় মেরুকরণের রাজনীতি প্রকাশ্যে এলো।৬ ডিসেম্বর ভাঙা হয়েছিল ঐতিহাসিক বাবরি মসজিদ। ৩৩ বছর ধরে চলমান সেই বিতর্কের আগুনে নতুন সংযোজন, ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রেজিনগরের বাবরি মসজিদের আদলে একটি মসজিদ নির্মাণের প্রস্তুতি।
 
শনিবার (৬ ডিসেম্র) সেই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে রাজ্যের প্রায় সব জেলা থেকে বিপুল সংখ্যক মুসলিম সমবেত হন। অনেকের হাতে সেই ভিত্তিপ্রস্তর তৈরির জন্য ইট দেখা গেছে। এমনকি উদ্বোধনী অনুষ্ঠানে তৃণমূল-বিজেপিকে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন দল থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীর।
 
তৃণমূল এই দিনটিকে সংহতি দিবস হিসাবে উদযাপন করেছে। কলকাতার মেয়োরোডে আয়োজিত সভায় এদিন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম নাম না করে বাবরি মসজিদের আদলে মসজিদ নির্মাণ করায় হুমায়ুনের সমালোচনা করেন।