সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বর্ণের দাম কমলেও রুপা স্থিতিশীল, জানুন আজকের দর

স্বর্ণের দাম কমলেও রুপা স্থিতিশীল, জানুন আজকের দর

স্বর্ণের দাম কমলেও রুপা স্থিতিশীল, জানুন আজকের দর

দেশের বাজারে আজ রোববার (৭ ডিসেম্বর) স্বর্ণের দাম কমিয়ে বিক্রি করা হচ্ছে। বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) গত ২ ডিসেম্বর রাতে প্রকাশিত বিজ্ঞপ্তিতে প্রতি ভরিতে স্বর্ণের দাম এক হাজার ৫০ টাকা কমানোর ঘোষণা দেয়।

এর অনুযায়ী, দেশের বাজারে আজ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারিত হয়েছে—

২২ ক্যারেট: দুই লাখ ১১ হাজার ৯৫ টাকা

২১ ক্যারেট: দুই লাখ ১ হাজার ৪৯৬ টাকা

১৮ ক্যারেট: এক লাখ ৭২ হাজার ৭০৯ টাকা

সনাতন পদ্ধতি: এক লাখ ৪৩ হাজার ৬৮৯ টাকা

বাজুস জানিয়েছে, এই মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির হার পরিবর্তিত হতে পারে।

এর আগে ১ ডিসেম্বর বাজুস স্বর্ণের দাম সমন্বয় করে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই লাখ ১২ হাজার ১৪৫ টাকা নির্ধারণ করেছিল। চলতি বছর দেশের বাজারে স্বর্ণের দাম মোট ৮৩ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৫৬ বার দাম বৃদ্ধি পায় এবং ২৭ বার দাম কমানো হয়েছে।

অপর দিকে দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। দেশের বাজারে রুপার দাম প্রতি ভরিতে—

২২ ক্যারেট: ৪ হাজার ২৪৬ টাকা

২১ ক্যারেট: ৪ হাজার ৪৭ টাকা

১৮ ক্যারেট: ৩ হাজার ৪৭৬ টাকা

সনাতন পদ্ধতি: ২ হাজার ৬০১ টাকা

উল্লেখ্য, চলতি বছর এখন পর্যন্ত রুপার দাম ৯ বার সমন্বয় করা হয়েছে; এর মধ্যে ৬ বার বৃদ্ধি এবং ৩ বার হ্রাস করা হয়েছে।