শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মনোহরগঞ্জে চাঁদার টাকা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ, আহত ১

মনোহরগঞ্জে চাঁদার টাকা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ, আহত ১

মনোহরগঞ্জে চাঁদার টাকা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ, আহত ১

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা-এর খিলা ইউনিয়নের দিশাবন্দ গ্রামে চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানানোকে কেন্দ্র করে প্রবাসী হেদায়েতুল্লাহর বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়ভাবে যুবদল নেতা হিসেবে পরিচিত আরিফুর রহমান ও তার সহযোগীদের বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
 

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার চাঁদার টাকা দাবিকে কেন্দ্র করে অভিযুক্তরা প্রবাসী হেদায়েতুল্লাহর বাড়িতে গিয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করেন। একপর্যায়ে বাড়ির লোকজনের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। এ সময় বাড়িতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পরিবারের সদস্যদের বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়।
 

অভিযোগ অনুযায়ী, ঘটনার সময় প্রতিবেশী আব্দুর রহিম বিষয়টি শান্ত করার জন্য এগিয়ে আসেন। এ সময় তাকে লোহার রড দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান এবং সেখানে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
স্থানীয়দের দাবি, ঘটনার পুরো বিষয়টি এলাকার একটি সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে। ফুটেজে হামলার কিছু দৃশ্য দেখা গেছে বলেও তারা জানান। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।
 

এদিকে, ঘটনার পর প্রবাসী হেদায়েতুল্লাহর পরিবারের পক্ষ থেকে মনোহরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহমাদ বলেন, আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আরিফুর রহমান। তিনি বলেন, হেদায়েতুল্লাহ আমার দোকান থেকে বাড়ি নির্মাণের মালামাল নিয়েছেন। আমি শুধু আমার পাওনা টাকা চাইতে গিয়েছিলাম। হামলা বা চাঁদা দাবির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

মো: সাখাওয়াত হোসেন, (কুমিল্লা প্রতিনিধি ):